কৃষি সময়
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা


সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩-এর আওতায় গঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পনের সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আইনের দ্বারা নির্ধারিত কার্যাবলি সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের নিয়মিত সভা আয়োজন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করতে হলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন  বোর্ডের কার্যক্রম প্রধান কার্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী বিস্তৃত করতে হবে। এ লক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হাব চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক শাখা কার্যালয় স্থাপন এবং উপযুক্ত জনবল কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যুগ্মসচিব মিজ শাহীনা ফেরদৌসীকে প্রেষণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি বোর্ডের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আইন দ্বারা নির্ধারিত বোর্ডের কার্যাবলি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য এ সভা আহ্বান করা হয়।

এছাড়া, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার ও প্রচারণা কার্যক্রম গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়। উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উল্লিখিত বিষয়ে একমত পোষণ করেন।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.-এর সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সদস্য কমান্ডার জাহিরুল আমিন (অব.), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব  মো: মহসীন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ দিলসাদ বেগম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, জেয়ালা দক্ষিণপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মিজ শিউলী ঘোষ, এ. কে. এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন, রোকেয়া ডেইরি ফার্মের সদস্য মিজ রোকেয়া আক্তার, বোর্ডের সদস্য সচিব  মিজ শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

1

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

2

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

3

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

4

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

5

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

6

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

7

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

8

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

9

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

10

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

11

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

12

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

13

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

14

বারি চিনাবাদাম-৯ পেল আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড

15

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

16

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

17

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

18

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

19

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

20