কৃষি সময়
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

বরিশাল সংবাদদাতাঃ 
তিন দশক ধরে অচল পড়ে আছে বরিশাল আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মাছের বাজার । দীর্ঘদিন কেন্দ্রটি অচল অবস্থায় পড়ে থাকায় ভবন ও যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে। নগরীর কীর্তনখোলা নদীর তীরে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এই কেন্দ্রটি ব্যবহার না করায় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। 

জানা যায়,বরিশালের কীর্তনখোলা নদী তীরে ১৯৮৫-৮৬ অর্থবছরে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মাছের বাজার নির্মাণ করা হয়। দুই একর জমি অধিগ্রহণ করে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কর্তৃপক্ষ এর নির্মাণ কাজ শুরু করে ১৯৯১ সালে সম্পন্ন শেষ করে।

তবে নির্মাণের পর দীর্ঘ প্রায় তিন দশকের মধ্যে কেন্দ্রটি পুরোপুরি চালু হয়নি। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মাছ অবতরণকেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। তবে চালুর দুই বছরের মাথায় ২০০৯ সালে এটি আবার বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা আগের বেসরকারি পাইকারি বাজারে ফিরে যান। তখন থেকেই কেন্দ্রটি কার্যত পরিত্যক্ত। ওই দুই বছরে কেন্দ্রটি থেকে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

সরেজমিনে  দেখা যায়, কেন্দ্রটির অফিস ভবন, কোল্ড স্টোরেজ, বরফকল, নিলামঘর, বিশ্রামাগার, মাছ সংরক্ষণের শেড, গভীর নলকূপ ও পার্কিং এলাকা দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, লোহার কাঠামোয় মরিচা ধরেছে। সীমানাপ্রাচীর না থাকায় স্থানীয় লোকজন অবাধে চলাচল করছেন। কেন্দ্রটির সামনের নদীতীর-সংলগ্ন জায়গা দখল করে স্থানীয়রা বসতি গড়ে তুলেছেন। মাছ সংরক্ষণের দুটি শেড এখন রিকশা-ভ্যানের গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যটি তালাবদ্ধ রয়েছে। একসময় প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও বর্তমানে আছেন মাত্র চারজন। বরিশাল ও পাথরঘাটা মাছ অবতরণ কেন্দ্রের একজনই ব্যবস্থাপক হওয়ায় তিনি অধিকাংশ সময় পাথরঘাটায় দায়িত্ব পালন করেন। কেন্দ্রে দিন ও রাতের জন্য রয়েছেন মাত্র দুজন নিরাপত্তাকর্মী। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বরফকল, কোল্ড স্টোরেজসহ ব্যয়বহুল যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর বিশাল এই কেন্দ্রটিতে লোকজন না থাকায় পরিত্যক্ত ভবনগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। রাতে সেখানে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডও ঘটে।

এদিকে এই কেন্দ্রটির কয়েক শ গজ দূরে বেসরকারিভাবে গড়ে ওঠা বেসরকারি পাইকারি মাছের বাজারে প্রতিদিন জমজমাটভাবে বেচাকেনা চলছে। শত শত মণ বিভিন্ন প্রজাতির মাছ পাইকারি ও খুচরা দামে বিক্রি হচ্ছে। সমিতির মাধ্যমে গড়ে ওঠা পাইকারি এই বাজার থেকে প্রতিদিন আড়তদারি থেকে লাখ লাখ টাকা উঠছে। বিপরীতে সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সরকারি এই প্রতিষ্ঠান রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা। একই সঙ্গে রাষ্ট্রীয় অবকাঠামো অযত্নে ক্ষয় হচ্ছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তাদের দাবি, কেন্দ্রটি প্রায় তিন দশক ধরে বন্ধ থাকায় সরকার এ পর্যন্ত কয়েক শ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে মাছ ব্যবসায়ীদের দাবি, সরকারি কেন্দ্রটি ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে না পারায় তারা সেখানে টিকতে পারেননি।

বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. বাচ্চু তালুকদার বলেন, সরকারি কেন্দ্রটি আধুনিক হলেও ব্যবসার জন্য প্রয়োজনীয় জায়গা ও সুযোগ-সুবিধা ছিল না। ১৯৭১ সাল থেকে নগরের পোর্ট রোড এলাকায় প্রায় তিন একর জায়গাজুড়ে পাইকারি মাছের বাজার পরিচালিত হচ্ছে। সেখানে বর্তমানে ১৩১ জন নিবন্ধিত ব্যবসায়ী রয়েছেন। কিন্তু সরকারি কেন্দ্রটিতে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন ব্যবসা করতে পারেন।
তিনি বলেন, পর্যাপ্ত ট্রাক পার্কিং, ব্যাংকিং সুবিধা, ওয়ার্কশপ এবং অন্যান্য ব্যবসাসহায়ক অবকাঠামোর অভাব থাকায় ব্যবসায়ীরা সরকারি কেন্দ্রে স্থায়ীভাবে থাকতে পারেননি।

বিএফডিসির বরিশাল ও পাথরঘাটা মাছ অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ সিকদার বলেন, কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে সরকারের রাজস্ব আয় বাড়বে। একই সঙ্গে মাছ অবতরণের নির্ভুল পরিসংখ্যান পাওয়া যাবে, স্বাস্থ্যসম্মত পরিবেশে মাছ বিপণন নিশ্চিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকায় সরকার প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। বিষয়টি জানিয়ে আমরা একাধিকবার প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছি। দ্রুত সিদ্ধান্ত হলে কেন্দ্রটি আবার চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

1

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

2

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

3

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

4

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

5

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

6

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

7

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

8

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

9

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

10

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

11

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

12

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

13

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

16

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

17

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

18

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

19

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

20