কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের ৬০ শতক জমির কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্ত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে এক কৃষকের ৬০ শতক জমির ফলন্ত কাকরোল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেম্প্রুপাড়া এলাকার আমতলী পাড়ায় শুক্রবার এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক আবুল হাসেম ৬০ শতক জমিতে এবার কাকরোল চাষাবাদ করেন। গত কয়েখ মাসে তিনি শ্রম দিয়ে এই গাছগুলো গড়ে তোলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে ক্ষেত থেকে প্রায় ৩০০ কেজি কাঁকরোল তুলে শুক্রবার সকালে সেগুলো বিক্রি করে ১৮ হাজার ৫০০ টাকা পান। এরপর ক্ষেতে ফুলের পরাগায়নের কাজে গিয়ে দেখেন, কে বা কারা ফলন্ত কাঁকরোলগাছগুলোর গোড়া কেটে দিয়েছে। তার আশা ছিলো বাজারে সবজির চাহিদা বাড়ায় এবার কাঁকরোল বিক্রি করে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করবেন। গাছ কেটে দেওয়ার ঘটনায় সেই স্বপ্ন এখন ভেঙে পড়েছে।

আবুল হাসেম জানান, তিনি প্রান্তিক কৃষক ও বর্গাচাষি। এবার প্রায় ৬০ শতক জমিতে কাঁকরোল চাষে তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। জমি থেকে এ পর্যন্ত ১ লাখ টাকার কাঁকরোল বিক্রি করেছেন তিনি। তার আশা ছিলো এবার কিছু টাকা আয় করে ঘুরে দাঁড়াবেন। কিন্তু এখন তার সব শেষ হয়ে গেলো। 

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, এমন ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেঁচো সারে ভাগ্য বদল

1

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

2

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

3

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

6

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

7

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

10

আদালতে সশরীরে হাজির মহিষ

11

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

12

করাতকলে উজাড় পাহাড়ি বন

13

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

14

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

15

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

16

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

19

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

20