কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আখ চাষাবাদের পরিধি বাড়ছে

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলাজুড়ে দিনদিন বৃদ্ধি পাচ্ছে আখ চাষাবাদ। জৈব সার ব্যবহার করে কম খরচে বেশি লাভ হওয়ায় বৃষকরা এ চাষাবাদে লাভবান হচ্ছেন। চলতি শৌসুমে এ জেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে আখ চাষাবাদ হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী,চলতি মৌসুমে জেলায় ৬৭৭ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে ৬৮১ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হেক্টর বেশি। উর্বর দোআঁশ ও এঁটেল মাটিতে আখের ভালো ফলন হওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে। জেলার আট উপজেলার মধ্যে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয়। চাষাবাদ হওয়া আধুনিক জাতের আখের মধ্যে ‘চাঁদপুর গেন্ডারী’ ও ‘রং বিলাস’ উল্লেখযোগ্য। এসব জাত সুস্বাদু, পুষ্টিকর এবং বাজারে চাহিদাসম্পন্ন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষক জামাল উদ্দিন বলেন, এবার ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঠিকমতো বিক্রি করতে পারলে ভাল টাকা আয় করতে পারবো। তবে সরকারি সহায়তা আমরা তেমন পাই না। যারা প্রভাবশালী, তারাই বেশি সুবিধা পায়।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, আধুনিক জাতের আখ চাষ করলে রোগ ও পোকার আক্রমণ কম হয় এবং ফলনও বেশি পাওয়া যায়। পাশাপাশি জৈব সার ব্যবহারে জমির উর্বরতা বৃদ্ধি পায় ও উৎপাদন টেকসই হয়। তাই মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক জাতের আখ চাষ এবং জৈব সার ব্যবহারে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

1

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

2

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

3

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

4

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

5

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

6

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

7

হরিণের মাংস সহ আটক এক

8

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

9

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

10

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

11

জলবায়ু-সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান স্পীকারের

12

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

13

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

14

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

15

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

16

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

17

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

18

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

19

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

20