কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

পিরোজপুর প্রতিনিধিঃ লাউ এবং শাক চাষাবাদ করে নিজের পড়াশোনার খরচ চালানো সহ ব্যাপক সাফল্য পেয়েছে শাকিবুল ইসলাম শান্ত নামে এক কলেজছাত্র। তার বাড়ী পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে। সে কাউখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়,কলেজ ছাত্র শান্ত নিজের পড়াশোনার খরচ চালানো এং কৃষক বাবাকে সহযোগী করতে নিজে কিছু করার চেষ্টা করেন। এ জন্য সে কৃষি অফিসের পরামর্শে ৫০ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন লাউ চাষ শুরু করে। পড়াশোনার ফাঁকে তার পুরো সময় দেয় এই চাষাবাদে। এই চাষাবাদে সে রাসায়নিক সারের পরির্বতে নিজস্বভাবে উৎপাদিক কেঁচো সার ব্যবহার করে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে কীটনাশকের পরিবর্তে হলুদ আঠালো ফাঁদ ও ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। এতে তার লাউ গাছে প্রচুর পরিমাণ লাউ ধরে। তার পুরো বাগানের মাচার নিচে ঝুলে আছে লাউ। 

শান্ত জানায়, ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৬০ থেকে ৭০ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রির আশা করছি। এখন আমি নিজেই অর্থ আয় করি। নিজের খরচ যোগাই। পাশাপাশি পরিবারেও সহায়তা করি। আগামীতে আরো অনেক ধরনের চাষাবাদের আগ্রহ আছে আমার। 

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাকিবুল ইসলাম শান্ত সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একজন কলেজ শিক্ষার্থী হয়েও তিনি কৃষিকে পেশা ও আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন। যা অত্যন্ত প্রশংসনীয়। কৃষি অফিস সবসময় তার পাশে রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

1

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

2

ভেড়া পালনে আশিকের সাফল্য

3

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

4

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

5

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

6

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

7

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

8

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

9

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

10

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

11

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

12

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

13

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

14

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

15

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

16

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

17

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

20