কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

কৃষি সময় ডেস্কঃ দেশের বালাইনাশক খাতকে যুগোপযোগী করতে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য সুরক্ষায়  আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে ।

২১ জুলাই কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা করে খাতটিকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।

এ ছাড়া কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে: বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

1

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

2

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

3

পান হাটে দুই ঘণ্টায় ৭০ লাখ টাকার বেচাকেনা

4

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

5

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

6

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

7

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

8

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

9

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

10

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

11

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

12

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

13

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

14

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

15

পলি জমে নদীর তলদেশ ভরাট

16

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

17

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

18

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

19

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

20