কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

কৃষি সময় ডেস্কঃ 
ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার, পেশাগত স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, প্রাণিস্বাস্থ্য রক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় ভেটেরিনারি চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু জনসংখ্যা ও প্রাণিসম্পদের সংখ্যা বাড়লেও মাঠপর্যায়ে ভেটেরিনারি জনবল কাঠামো সেই অনুপাতে সম্প্রসারিত হয়নি।

শিক্ষার্থীরা জানান, ১৯৬০ সালে থানা পর্যায়ে প্রাণিসেবা নিশ্চিত করতে ‘থানা সহকারী ভেটেরিনারি সার্জন (টিএভিএস)’ পদ সৃষ্টি করা হয়। পরে ১৯৮৩-৮৪ সালে নবম গ্রেডে ক্যাডারভুক্তির মাধ্যমে এটি ‘ভেটেরিনারি সার্জন (ভিএস)’ পদে রূপান্তরিত হয়। প্রায় ছয় দশক পরও একটি উপজেলায় একজন ভেটেরিনারি সার্জনের ওপর পুরো সেবাব্যবস্থা নির্ভর করছে বলে তারা দাবি করেন।

সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ নামে ৪৯২টি নতুন পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের সম্মতির খবর প্রকাশের পর এ মানববন্ধনের আয়োজন করা হয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে ২৪৬টি করে মোট ৪৯২টি পদ সৃষ্টি করা হবে।

শিক্ষার্থীদের আশঙ্কা, নতুন পদের গ্রেড, নিয়োগযোগ্যতা ও পেশাগত কাঠামো স্পষ্ট না হলে নিবন্ধিত ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের পেশাগত স্বকীয়তা ও দায়িত্ব বণ্টনে জটিলতা সৃষ্টি হতে পারে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

1

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

2

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

3

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

4

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

5

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

6

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

7

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

8

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

9

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

10

মেঘনার স্রোতে ধসে যাচ্ছে ইলিশা ঘাট

11

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

12

২ উপজেলার কৃষকের স্বপ্ন পানির নিচে

13

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

14

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

15

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

16

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

17

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

18

খাল দখলে বন্ধ ধান চাষাবাদ

19

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

20