কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস


নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪২টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বুধবার উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ পুলিশ সদস্যরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বুধবার হাট বসে চিরাং বাজারে। এ হাটে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি হচ্ছে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর উপজেলার সহকারী কমিশনারের নেতৃত্বে হাটে অভিযান চালিয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৩৩৬ মিটার ও আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক ২ জন ব্যবসায়ীকে দুইটি পৃথক মামলায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিন মন্ত্রী

1

খেজুরের বিচি থেকে কফি তৈরি

2

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

3

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

4

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

5

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

6

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

7

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

8

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

9

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

10

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

11

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

12

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

13

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

14

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

15

জাল-মাছসহ ১৭ জেলে আটক

16

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

17

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

18

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

19

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

20