কৃষি সময়
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

শেরপুর সংবাদদাতাঃ 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে আগরগাছের বাগান। যা একদিকে বনাঞ্চনের সৌন্দর্য বাড়িয়েছে, অন্যদিকে সৃষ্টি করেছে অর্থনৈতিক সম্ভাবনাও। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদাশিক মুদ্রা আয় হচ্ছে। 

জানা গেছে, বন বিভাগের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের ছোটগজনীতে ১০০ একর বনভূমিতে প্রায় ৮০ হাজার আগরের চারা রোপণ করা হয় ২০০৭-০৮ অর্থবছরে । শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের মালাকুচা বিটের ঝুলগাঁও এলাকায় আরো ৪০ একর বনভূমিতে ২৫-৩০ হাজার আগরের চারা লাগানো হয় ২০১০-১১ অর্থবছরে । । বন বিভাগ বলছে, গাছগুলো সুগন্ধি উৎপাদনের উপযোগী হয়ে উঠেছে। এর মধ্যে ছোটগজনীর বাগানটির বয়স এখন ১৯ বছর । আটটি প্লটের এ বাগান দরপত্রের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রয় মূল্যের ৪৫ শতাংশ পাবেন বাগানের পরিচর্যার সঙ্গে যুক্ত ৮০ জন স্থানীয় অংশীজন।

জানা গেছে, শুরুতে বিভিন্ন এলাকা থেকে আগরের বীজ সংগ্রহ করে ৬০-৭০ হাজার চারা উৎপাদন করা হয়। পাশাপাশি সিলেট থেকে আরো প্রায় ১০ হাজার চারা এনে রোপণ করা হয়। এরপর ৮০ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে আটটি প্লট গঠন করে বাগান পরিচর্যার দায়িত্ব দেয়া হয়। ১৯ বছর ধরে পাহারা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে তারা বাগানটি গড়ে তুলেছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বাণিজ্যিকভাবে সুগন্ধি উৎপাদনের জন্য এবার আগর গাছে পেরেক ঢোকানো হবে না, বরং বিশেষ একটি পদার্থ প্রয়োগ করা হবে, যা ছত্রাকের আক্রমণ সৃষ্টি করবে। এরপর গাছে রজন তৈরি হবে। সেই কাঠ সংগ্রহ করে পাতন প্রক্রিয়ায় আগর তেল বা আতর উৎপাদন করা হবে।

দুধনই গ্রামের অংশীজন হারুন অর রশিদ বলেন, ‘গারো পাহাড়ে আগে আগরের বাগান ছিল না। বন বিভাগের উদ্যোগে এ বাগান হয়েছে। ১৯ বছর ধরে পরিচর্যা করেছি। এখন বাগান বিক্রি হলে বন বিভাগের পাশাপাশি আমরাও লাভবান হব।’

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমদ ইমন বলেন,আগরের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এ উদ্যোগে বন বিভাগের পাশাপাশি স্থানীয় অংশীজনরাও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

1

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

2

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

3

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

4

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

5

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

6

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

7

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

8

লাউ চাষে সফল কৃষক কামরুল

9

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

10

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

11

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

12

বর্ষায় প্রাণিসম্পদের যেসব যত্ন ও সতর্কতা জরুরী

13

বিলুপ্তির পথে সাদা বক

14

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

17

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

18

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

19

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

20