কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক অযৌক্তিক’

নিজস্ব প্রতিবেদক:

দেশে কৃষি ফসল সুরক্ষায় অত্যাবশ্যকীয় বালাইনাশক উৎপাদনে স্থানীয় উদ্যোক্তাদের ওপর আরোপিত `অস্বাভাবিক শুল্কনীতি’ উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন উৎপাদকরা। তাদের দাবিবালাইনাশকের কাঁচামাল ও সহযোগী উপাদান আমদানিতে ৩৭ শতাংশ থেকে প্রায় ৫৯ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হলেও বিদেশ থেকে প্রস্তুত কীটনাশক, আগাছানাশক ও ছত্রাকনাশক আনতে শুল্ক মাত্র ৫ থেকে ১০ শতাংশ। এই বৈষম্যমূলক কাঠামোর কারণে দেশীয় উৎপাদন প্রতিযোগিতায় টিকতে পারছে না, বরং আমদানিকারকরা সুবিধা পাচ্ছে এবং শিল্পটি আমদানিনির্ভরই থেকে যাচ্ছে।

 

উৎপাদকদের মতে, দেশের কৃষিকে টেকসই, রফতানিমুখী এবং ‘মেড ইন বাংলাদেশ অবস্থানে নিতে বালাইনাশক উৎপাদনে স্বনির্ভরতা জরুরি। কিন্তু বাস্তবে ব্যবহৃত বালাইনাশকের মাত্র ১০ শতাংশ দেশে উৎপাদিত হয়এই অংশের জন্য যে কাঁচামাল প্রয়োজন তা কিছুটা আমদানি করা হয়, আর বাকি ৯০ শতাংশ প্রস্তুত বা ব্যবহারযোগ্য পণ্য সরাসরি আমদানি হয়। ফলে স্থানীয় শিল্প বাজার শেয়ার বাড়াতে পারছে না।

 

নানা ধরনের কাঁচামাল ও সহযোগী উপাদানের শুল্ক বিশ্লেষণে দেখা যায়, বালাইনাশকে ব্যবহৃত কিছু উপাদানে ৫ শতাংশ শুল্ক থাকলেও অধিকাংশ সহযোগী উপকরণে শুল্কহার ৫৮ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত গড়ে দাঁড়ায়। ফলে দেশীয় কারখানায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতা তো দূরে থাক, দেশীয় বাজারেও প্রতিযোগিতায় প্রতিবন্ধকতা তৈরি করছে। এ অবস্থায় দেশীয় উৎপাদন বাড়ানো, খরচ কমানো এবং আমদানিনির্ভরতা দূর করতে কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্যে নামানোর পাশাপাশি নীতিগত সংস্কারের দাবি তুলেছেন সংশ্লিষ্ট উৎপাদকরা।

 

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এগ্রোকেমিক্যাল খাতের সমস্যাগুলো তুলে ধরেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নেতারা। তারা জানান, প্রয়োজনীয় সংস্কার ও সময়োপযোগী নীতিসহায়তা পেলে দ্রুতই এগ্রোকেমিক্যাল শিল্প শক্ত অবস্থান তৈরি করতে পারবে। উদাহরণ হিসেবে বলা হয়, আশির দশকে দেশে মাত্র ১০ শতাংশ ওষুধ তৈরি হতো এবং ৯০ শতাংশ আমদানি করা হতো। অথচ সঠিক নীতিসহায়তায় বর্তমানে দেশের ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং রফতানিও হচ্ছে। কিন্তু এগ্রোকেমিক্যাল এখনও সেই পুরোনো অবস্থাতেই আছে।

 

বৈঠকে বামার পক্ষ থেকে পাঁচটি দাবি তোলা হয়৩২টি সহযোগী উপাদান আমদানিতে শুল্ক শূন্য করা, কাঁচামাল আমদানির ক্ষেত্রে ‘সিঙ্গেল সোর্স নীতির বদলে ‘মাল্টিপল সোর্স চালু করা, বন্দরে কাঁচামাল ছাড়করণে এনওসি প্রক্রিয়া সহজ করা, এলডিসি উত্তরণের আগে জনস্বার্থে বাধ্যতামূলক লাইসেন্সিং সুবিধা দেওয়া এবং বালাইনাশক টেকনিক্যাল উপদেষ্টা কমিটিতে বামার সদস্য অন্তর্ভুক্ত করা।

 

বামা সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, কোনো শিল্পের ওপর ৫৮ দশমিক ৬০ শতাংশ শুল্ক আরোপ যৌক্তিক নয়। এতে আমদানিকারকরা সুবিধা পেলেও স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদেশি পণ্য আনতে কম শুল্ক, আর কাঁচামাল আনতে এত বেশি শুল্ক দিয়ে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতামূলক বাজারে দাঁড়াতেই পারছেন না। তিনি অভিযোগ করেন, কাঁচামাল আমদানিতে দুটি নির্দিষ্ট সোর্স বাধ্যতামূলক করায় মূল্য আরও বেড়ে যাচ্ছে এবং এর পেছনে ক্ষমতার অপব্যবহার রয়েছে।

 

বামা সভাপতির বক্তব্য, এখনই সময় নীতিগত বাধা দূর করে দেশীয় বালাইনাশক শিল্পকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর। এতে কৃষক উপকৃত হবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, আমদানি কমবে এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল শিল্প রফতানিমুখী খাতে উন্নীত হতে পারবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

1

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

2

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

3

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

6

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

7

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

8

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

9

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

14

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

20