কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশি রসুন দিয়ে আনা হচ্ছে ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাইপণ্য। সিলেটে ৪৮ বিজিবির অধীন সীমান্তের ছয়টি স্পটে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে জব্দ পণ্য তালিকা থেকে এ তথ্য জানা যায়। ছয়টি স্পটে ৯০ লাখ ১৫ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) ৪৮ বিজিবি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় গরু, কসমেটিকস্, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারত পাচারকালে বাংলাদেশি রসুন জব্দ করা হয়। এসব চোরাচালানির আনুমানিক মূল্য ৯০ লাখ ১৫ হাজার।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালানে আদান-প্রদান একটি মুখ্য বিষয়। বাংলাদেশি পণ্যের কদর অনুযায়ী ভারতে পাচার তালিকায় এবার রসুন পাওয়া যাচ্ছে। সাধারণত দামের তারতম্য অনুযায়ী চোরাইপণ্য ভারতে পাচার হয়। তবে বাংলাদেশ থেকে রসুন পাচারের নেপথ্যে রয়েছে গুণগত মান। প্রতাপপুর ও বাংলাবাজার বিওপি থেকে জব্দ রসুন ভারতে পাচার করে ভারতীয় জিরাসহ ওই দামের অন্যান্য পণ্য আনার কথা ছিল।  


সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়কের বরাতে দিয়ে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

1

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

2

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

3

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

4

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

5

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

6

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

যে হাটে বিক্রি হয় মানুষ

9

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

10

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

11

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

12

৩০ অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস

13

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

14

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

15

কম দামে ও মড়কে ক্ষতিগ্রস্ত মরিচ চাষী

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

18

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

19

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

20