কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ১৩ টি স্থানে মোট ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুর ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রাসেল সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য সেলিম রেজা বলেন, দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃ/স/জয়