কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
জেলা শহরের চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে এক চাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৭ টনের বেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বাসসকে বলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযুক্তকে এ জরিমানা করা হয়। 
জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ পুলিশের একটি দল ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

1

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

2

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

3

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

4

ভারতের ডিমের রাজধানী

5

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

6

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

7

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

8

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

9

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

10

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

11

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

14

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

15

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

16

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

17

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

18

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

19

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

20