কৃষি সময়
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁয়ে টিকে আছে ২শ’ বছরের আমগাছ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকায় ২ বিঘা জায়গাজুড়ে এখনো টিকে আছে প্রায় ২শ’২০ বছর বয়সি একটি আম গাছ। এটি ভারত বর্ষের জনপ্রিয় সূর্যপুরি জাতের আমগাছ। শুধু এই জেলার মানুষের কাছে নয়, আমগাছটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে।

স্থানীয়রা জানান, এ আমগাছের ইতিহাস অনেক পুরনো। মাটি আঁকড়ে থাকা মোটা ডালপালাগুলো দেখে অনেকেই গাছটির বয়স অনুমান করতে চেষ্টা করেন। কেউ সঠিকভাবে গাছটির বয়স বলতে পারছেন না। গাছটি কোন সময় লাগানো হয়েছে, তা সঠিকভাবে জানা নেই কারো।

 আমগাছটির আনুমানিক বয়স ২২০ বছরেরও বেশি। গাছটি ৭৪ শতাংশ জমির ওপর, অর্থাৎ প্রায় দুই বিঘারও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। গাছটির উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। এর পরিধিও ৩৫ ফুটের কম নয়। মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডালপালা।

বয়সের ভারে গাছের ডালপালাগুলো নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। প্রতি বছরই গাছে আসে মুকুল, ধরে আম। সূর্যপুরী জাতের এ আম সুস্বাদু, সুগন্ধি ও রসালো। আকারে তুলনামূলক বড় এবং আঁটি ছোট হওয়ায় এ আমের আলাদা কদর রয়েছে। স্থানীয় কৃষি ও উদ্যানতত্ত্বসংশ্লিষ্টদের কাছেও গাছটি বিশেষ গুরুত্ব বহন করে।

গাছটির পাশে সাঁটানো উপজেলা প্রশাসনের তথ্য বোর্ড থেকে জানা যায়, আনুমানিক ৩০০ বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় এ আমের বেশ জনপ্রিয়তা ছিল। ধারণা করা হয়, সেখান থেকে এসেছে আমের জাতটি। তৎকালীন জমিদার সত্যেন্দ্র নাথ ও তার ঘনিষ্ঠ বন্ধু বৈরী ধনী এখানে আমগাছটি লাগিয়েছিলেন।

শুধু আমের জন্য নয়, গাছটির ব্যতিক্রমী আকৃতি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ আসেন প্রকৃতির এ বিস্ময়কে ক্যামেরাবন্দি করতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গাছটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় বেড়েছে পরিচিতি। সম্ভাবনাময় এ প্রাকৃতিক ঐতিহ্যকে ঘিরে পর্যটন সুবিধা আরো বাড়ানোর দাবি স্থানীয়দের।

 দর্শনার্থীদের বসার জায়গা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শৌচাগার, যাতায়াতের উন্নত সুবিধা এবং গাছটির সুরক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান তারা।
গাছটির মালিক দুই ভাই। বড় ভাই নুর ইসলাম বলেন, ‘বয়স দুই শতাধিক বছর হলেও প্রতি বছরই গাছে প্রচুর আম ধরে। অন্য আমের তুলনায় সূর্যপুরী আমের চাহিদা ও দাম বেশি। গাছটি ভালো রাখতে নিয়মিত পরিচর্যা করতে হয়। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহার করা হয়। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অনেকেই গাছের আম কিনে নিয়ে যান। সরকারি সহযোগিতা পেলে গাছটিকে ঘিরে আরো সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।’

পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে পরিবারের সদস্য ও স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছেন আরিফুর রহমান। তিনি বলেন, ‘গাছটি দেখে অনেক ভালো লাগল। তবে এখানে চারপাশে বেড়া বা প্রাচীর দিলে ভালো হতো।’
রংপুর থেকে আগত তারেক নামে এক দর্শনার্থী বলেন, ‘অনেক দিনের আশা ছিল আমগাছটি দেখার। আজ সেই স্বপ্ন ও আশা পূরণ হলো। আসলে যতটা মনে করেছিলাম, তার চেয়েও আমগাছটি অনেক বড় ও সুন্দর। এটি গৌরবের বিষয় যে এশিয়ার বৃহত্তম আমগাছটি আমাদের দেশে।’

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক বলেন,প্রশাসনের পক্ষ থেকে পর্যটন কেন্দ্রের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে গাছটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় কিছুটা থমকে রয়েছে। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে। মালিকের সঙ্গে সমন্বয় করে জায়গাটিকে আরো দর্শনীয় স্থানে রূপ দিতে পদক্ষেপ নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

1

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

2

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

3

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

4

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

5

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

6

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

7

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

8

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

9

বাঘের হামলায় আহত ৩

10

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

11

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

12

দাম না থাকয় হতাশ যমুনার চরের মরিচ চাষীরা

13

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

14

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

15

মহাস্থান হাটে সবজির দামে ধস

16

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

17

অফিস পাড়ায় গাছে গাছে পাখির বাসা

18

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

19

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

20