কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে তরমুজ চাষিরা ক্ষতির মুখে

পটুয়াখালী সংবাদদাতাঃ 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় আগাম তরমুজের চারা ক্ষতিগ্রস্থ হয়েছে। জমিতে বৃষ্টির পানি আটকে চারা গাছে পচন ধরেছে। সদ্য চাষ করা অনেক জমির মাটি চাপা ধরে চারা গজাচ্ছে না। এমন অবস্থায় চাষীরা অনেক ক্ষতির আশঙ্কার করছেন।   

জানা যায়, চলতি মৌসুমে রাঙ্গাবালীতে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টর জমি প্রস্তুত করা হয়েছিল এবং ৮০ থেকে ৮৫ হেক্টর জমিতে ইতোমধ্যে চারা রোপণ বা আবাদ হয়েছে।
বৃষ্টিতে উপজেলার ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের আবাদ ক্ষতির মুখে পড়তে পারে। চাষিদের শঙ্কা, কাজ পিছিয়ে যাবে ১৫ থেকে ২০ দিন, খরচও গুনতে হবে দ্বিগুণ। উপজেলা কৃষি বিভাগ এমনটাই জানিয়েছে। 

সরেজমিনে উপজেলার কাউখালী চরে দেখা যায়, তরমুজের খেতে জমে থাকা পানি সরাতে কোদাল দিয়ে নালা কাটছেন চাষিরা। একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে চরমোন্তাজ, চর ইমারশন, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি এলাকায়। আগাম বাজারে ভালো দাম পাওয়ার আশায় যারা আগেভাগে চারা তৈরি ও জমি গোছানোর কাজ শুরু করেছিলেন, তারাই এখন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় টানা তিন দিন বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 

কাউখালী চরের তরমুজ চাষি নুর আলম চৌকিদার বলেন, ‘বৃষ্টিতে চারার গোড়ায় পচন ধরেছে। চাষ দিয়ে রাখা জমিও ভিজে নরম হয়ে আছে। এই জমি শুকিয়ে আবার চাষের উপযোগী হতে ১৫ থেকে ২০ দিন লাগবে। সব মিলিয়ে আমরা প্রায় এক মাস পিছিয়ে পড়ব। সার ও ওষুধসহ আগের খরচ তো গেলই, নতুন করে করতে গেলে খরচ দ্বিগুণ হয়ে যাবে।’

কাউখালী চরে আরেক তরমুজ চাষী নুরুজ্জামান বলেন,৩ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছি। টানা বৃষ্টিতে পলিথিন দিয়ে চারা ঢেকে রেখেছিলাম, তারপরও পানি ঢ়ুকে নষ্ট হয়ে গেছে। অনেকের খেতে এখনো পানি জমে আছে; কড়া রোদ উঠলে বাকি চারাও টিকবে না।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তরমুজের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নামার পর কয়েক দিনের মধ্যে ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

1

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

2

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

3

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

4

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

5

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

6

আমনের বাম্পার ফলনেও কৃষককের মুখ মলিন

7

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

8

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

9

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

10

সেচের অভাবে ৩ বিঘা জমির ধান নষ্ট

11

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

12

হাসপাতালের বাগানে ১৪৬ প্রজাতির গাছ

13

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

14

৪০৩ বস্তা সার জব্দ

15

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

16

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

17

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

18

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

19

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

20