কৃষি সময়
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ এবং নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কৃষি সমাজের উন্নয়নে সরকার কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি মডেল হিসেবে তৈরি করতে চায়। তিনি বলেন, সর্বস্তরের কৃষিবিদ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরকে সমন্বিতভাবে প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যবস্থাপনাকে এগিয়ে নিতে হবে।

 

উপদেষ্টা আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বোর্ডরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা, সংস্কার এবং পরিচালনায় অর্জিত সাফল্য শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রশাসক লে. কর্ণেল (অব.) মোঃ আব্দুর রব খান, সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলাসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

উপদেষ্টা বলেন, আগস্ট পরবর্তী সময়ে তদারকির অভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি স্বজনপ্রীতির প্রভাবমুক্ত করে কেআইবিকে একটি দক্ষ প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ প্রশাসক নিয়োগ করা হয়। অতঃপর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দিকনির্দেশনায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়। এই ধারাবাহিকতায় গত জানুয়ারি সকল স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে যা প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করেছে।

 

শারমীন এস মুরশিদ বলেন, আমি বিশ্বাস করি বর্তমানে যে অংশগ্রহণমূলক মডেল অনুসরণ করা হচ্ছে, তা অব্যাহত থাকলে কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এই মডেলটি ভবিষ্যতে যেকোনো ধরনের সংকটে রক্ষাকবচ হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

2

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

3

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

6

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

7

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

8

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

9

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

10

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

11

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

12

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

13

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

14

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

15

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

16

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20