কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

গতকাল মহাখালীর বন ভবনে বিসিসিটি সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তন নীতি ও শাসন: অভিযোজন, ক্ষয়ক্ষতি ও ক্ষতির যোগসূত্র বোঝা এবং বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থা থেকে আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির পথ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনের বক্তব্যে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-এর আয়োজনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এবং অ্যাডামস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নরওয়েজিয়ান দূতাবাসের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ড. পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন কার্যকরভাবে মোকাবিলা করার জন্য, বিশেষ করে অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সংক্রান্ত বিষয়গুলোতে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং জলবায়ু সহনশীলতা আরও বাড়ানোর জন্য ভবিষ্যতে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাইফুল্লাহ কর্মশালার উদ্বোধন করেন এবং বিসিসিটি-র ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের প্রশাসন প্রধান ও চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরুড।  

কর্মশালায় জলবায়ু-সম্পর্কিত কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা একত্রিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

1

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

2

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

3

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

4

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

5

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

6

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

7

বিশ্ববাজারে বড়লেখার উদ

8

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

9

শোলমারী নদী এখন মরা খাল

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

12

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

13

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

14

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

15

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

16

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

17

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

18

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

19

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

20