কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে গত কয়েকদিন ধরে ব্যাপক পরিমাণে বড় আকারের পাঙাশ ধরা পড়ছে। নদীতে মৎস্য অধিদফতরের নজরদারি ও অব্যাহত অভিযানের সুফল মিলতে শুরু করেছে বলছে জেলেরা।
 
জানা যায়,মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঙাশের পোনা ধরার চাই,রাক্ষুসে বেহুন্দী জালের ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এসব অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন করায় দেশীয় পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন কমে যাচ্ছিল।

সম্প্রতি মেঘনা নদীতে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে পোনা ধরার চাই ও রাক্ষুসে বেহুন্দী জাল উচ্ছেদ করে মৎস্য বিভাগ। এ কারনে মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে পোনা মাছ বড় হওয়ায় এখন নদীতে বড় বড় দেশীয় পাঙাশ ধরা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

মেঘনা নদীতে কয়েকদিন ধরে জেলেদের জালে বড় আকারের দেশীয় পাঙাশ ধরা পড়ছে।  যা বিগত কয়েক বছরে খুব একটা দেখা যায়নি। বড় বড় মাছ ধরা পড়ায় এগুলো বিক্রি করে জেলেরা ভাল টাকা আয় করতে পারছেন। 

হিজলা উপজেলা মৎস্য কর্মকতা মোহাম্মদ আলম বলেন, হিজলা উপজেলার মেঘনা নদীতে গত দুই বছর ধরে সব ধরনের অবৈধ বেহুন্দী জাল, পাঙ্গাশের পোনা ধরার চাই এবং সুতার তৈরি লাইন বড়শি উচ্ছেদে আমরা সফল হয়েছি। একইসঙ্গে ২৪ ঘণ্টা নদীতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। ফলে, নদীতে দেশীয় পাঙ্গাশের আধিক্য লক্ষ করা যাচ্ছে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

1

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

2

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

3

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

4

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

5

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

6

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

7

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

8

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

9

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

10

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

11

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

12

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

13

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

14

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

15

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

16

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

17

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

18

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

19

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

20