কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

সাতক্ষীরা সংবাদদাতাঃ 
সাতক্ষীরায় পানিফল চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন চাষীরা। জলাবদ্ধ এবং পতিত জমিতে এই ফল চাষে তারা বছরে শতকোটি টাকার বাণিজ্য করছেন। যা এখনকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল ও শক্তিশালী করেছে। 

জানা যায়,সাতক্ষীরা জেলায় এবার ২৫০ হেক্টর জমিতে পানিফল চাষাবাদ হচ্ছে। যা গত বছর ছিলো ১৬৪ হেক্টর। কম খরচে পতিত,জলাবদ্ধ জমিতে চাষীরা এই ফল চাষাবাদ করে লাভবান হওয়ায় দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি। 

কৃষকেরা জানান, জলাবদ্ধ জমিতে ধান চাষ করা কঠিন হওয়ায় তারা বিকল্প হিসেবে পানি সিংড়া চাষ করছেন। প্রতি বিঘা জমিতে এ ফল উৎপাদনে খরচ হয় প্রায় ৫০ হাজার থেকে ৮০-৯০ হাজার টাকা। বিপরীতে ভালো ফলন ও বাজারদর পাওয়া গেলে প্রতি বিঘায় প্রায় দেড় লাখ টাকার ফল বিক্রি করা সম্ভব। শীতকালীন ফল হলেও আগাম চাষের মাধ্যমে বাজারে আগে ফল সরবরাহের চেষ্টা করছেন তারা।

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে অনেক জমি পানির নিচে থাকায় সেখানে আমন ধানের চাষ সম্ভব হয় না। এসব জমি পতিত ফেলে না রেখে কয়েক বছর ধরে পানি সিংড়া চাষ করছেন কৃষকেরা। ধীরে ধীরে এ চাষ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও।

বর্তমানে ক্ষেত থেকেই প্রতি মণ পানি সিংড়া ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। লাভজনক হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে এ ফল চাষের আগ্রহ বাড়ছে।

ক্ষেতে কাজ করা শ্রমিকেরা জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করে তাঁরা ৪০০ টাকা মজুরি পান। এ আয় দিয়ে তাঁরা নিজেদের ও পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে সহায়তা করছেন।
পানি সিংড়া চাষের বিস্তারে গ্রামীণ কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় এ ফলের জমিতে পরিচর্যা ও ফল সংগ্রহের জন্য শ্রমিকের চাহিদা বেড়েছে। বিশেষ করে নারী শ্রমিকেরা এ কাজে যুক্ত হচ্ছেন।

এদিকে পানি সিংড়ার ব্যবসায়ীরাও এ ফলের বাণিজ্যে যুক্ত হয়েছেন। তারা ক্ষেত থেকে প্রতি মণ প্রায় ১ হাজার ৬০০ টাকায় কিনে বাজারে ২ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি করছেন। পরিবহনসহ অন্যান্য খরচ বাদ দিয়েও লাভ থাকায় এ ব্যবসায় তাদের আগ্রহ বাড়ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন,পানি সিংড়া চাষের মাধ্যমে জলাবদ্ধ জমি কাজে লাগানো সম্ভব হচ্ছে। একই সঙ্গে কৃষিশ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এতে তাদের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা পড়ছে।  তিনি আরও বলেন, ‘পানি সিংড়া অত্যন্ত পুষ্টিকর ফল। এটি মানুষের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় প্রায় ১০০ কোটি টাকার পানি সিংড়া বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: সুলতান সাল

1

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

2

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

3

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

6

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

7

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

8

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

9

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

10

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

11

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

12

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

13

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

14

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

15

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

16

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

17

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

18

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

19

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

20