কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আগাম শিম চাষাবাদ করে লাভবান হচ্ছেন চাষীরা। এ উপজেলার মাঠে মাঠে বিপুল পরিমাণ জমিতে এবার শিম চাষাবাদ হয়েছে। অল্প খরচ,ভাল দামে আগাম জাতের শিম বিক্রি করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। 

হরিণাকুন্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর ৪১ হেক্টর জমিতে আগাম সবজির চাষ করছেন কৃষকরা। এরমধ্যে রয়েছে শিম, বেগুন, লালশাক, পুঁইশাক ও টমেটোর চাষ।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা গেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর, ভায়না ইউনিয়নের তৈলটুপি, দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর, ভূইয়াপাড়া, কাপাশহাটিয়া গ্রামের ভাতুড়িয়াসহ  বিভিন্ন এলাকার মাঠে এখন আগাম শিমের চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন হচ্ছে এবং বাজারে এর উচ্চমূল্য পাওয়ায় চাষিরাও বেশ খুশি।

‎এসব এলাকায় হাইব্রিড জাতীয় শিম হাবিল আর রূপবান শিম চাষে বেশী ফলন হওয়ায় চাষিররা এই দুইটা জাত বেশি করে লাগিয়েছেন। আগাম সবজি হিসেবে শিমের চাহিদা বেশি থাকায় বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বলেও জানা গেছে।

কৃষকরা জানান,কয়েক বছর আগেও এসব এলাকায় বাড়ির আঙিনায় ও পতিত জমিতে পরিবারের চাহিদা মেটানোর জন্য শিম চাষ হতো। অন্যান্য ফসলের চেয়ে শিম চাষ করে বেশি লাভবান হওয়ায় এখন বাড়ির আঙিনা পেরিয়ে গ্রামের মাঠ জুড়ে হচ্ছে শিম চাষ।

রামনগর গ্রামের রুস্তম আলী বলেন, এবার তাঁর ১২ কাঠা জমিতে শিম চাষ করে এখন পর্যন্ত ২৫ হাজার টাকার শিম বিক্রি করেছেন। তিনি উল্লেখ করেন,যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়, তেমনি গ্রাহকদের কাছে তার চাহিদাও বেশি থাকে, সে কথা ভেবে তিনি জমিতে আগাম শিম চাষ করেন। 

হরিণাকুন্ডু ‎‎উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, সাধারণত আগাম সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে। তবে কৃষকেরা এখন সচেতন হওয়ায় যেকোনো সমস্যায় তারা সরাসরি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নেন। এবার চলতি মৌসুমের শুরুতেও শিম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও, কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভালো হচ্ছে। অন্য বছরের তুলনায় এবার দামও ভালো। ধীরে ধীরে এই আগাম সবজির আবাদ আগামীতে আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

1

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

2

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

3

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

4

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

5

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

6

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

পুরো গাছই এখন পাখির বাসা

12

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

13

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

14

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

15

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

16

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

17

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

18

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

19

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

20