কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধান গবেষণার ডিজি রফিকুল ইসলাম

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি ব্রির পরিচালক (গবেষণা, রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করেন। প্রায় ২৮ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে তাঁর অবদান দেশের কৃষি অঙ্গনে সুপরিচিত।

তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি অর্জনের পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস)-এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পরিচিত। দেশি-বিদেশি স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তাঁর ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ড. রফিকুল ইসলামের নেতৃত্বে ব্রির গবেষণা কার্যক্রম, নতুন ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

1

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

2

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

3

চায়না দুয়ারি জাল জব্দ

4

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

5

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

6

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

7

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

8

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

9

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

10

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

11

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

12

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

13

বিশ্ববাজারে বড়লেখার উদ

14

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

15

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

16

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

17

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

18

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

19

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

20