কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

কৃষি সময় ডেস্কঃ 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পর্যাপ্ত সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাকে একটি গুদামে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনার সাড়ে চার ঘণ্টা পর ইউএনও পুলিশ পাহারায় গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে জেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলা বাজারের ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারিজ’-এ সকাল ৮টা থেকে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রির কথা ছিল। কিন্তু অভিযোগ ওঠে, নির্ধারিত সময়ের আগেই ভোরে সার বিক্রি শুরু করে সকাল ৮টার মধ্যেই তা শেষ করে ফেলা হয়। নির্দিষ্ট সময়ে এসে সার না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়েন প্রান্তিক কৃষকেরা। একপর্যায়ে তারা দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে আটকে রাখেন এবং মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যান এবং আন্দোলনরত কৃষকদের শান্ত করেন। এরপর তিনি অবরুদ্ধ কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার জানান, সার না পেয়ে কৃষকেরা সড়ক অবরোধ করলেও পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

1

ভারতের ডিমের রাজধানী

2

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

3

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

4

বনে ফিরলো ২৪ পাখি

5

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

6

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

7

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

8

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

9

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

10

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

11

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

12

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

13

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

14

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

15

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

16

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

17

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

18

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

19

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

20