কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালচিং করলা চাষে ইমরানের সাফল্য

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
পরিবেশবান্ধব মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে করলা চাষে সাফল্য পেয়েছেন  মাহমুদ আল-ইমরান নামে এক কৃষি উদ্যোক্তা। এ পদ্ধতি ব্যবহার করে তিনি অধিক ফলন পেয়েছেন। যার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। সফল এই চাষী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়,এই উদ্যোক্তা মালচিং পদ্ধতিতে এক বিঘা জমিতে করলা চাষাবাদ করেন। চাষাবাদের ৪০ থেকে ৫০ দিনের মধ্যেই তার জমিতে ফলন আসা শুরু করে। জমি থেকে আগাম করলা তুলে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো মৌসুমে এই জমি থেকে প্রায় ৩ লাখ টাকার করলা বিক্রির আশা করছেন ইমরান। মালচিং ব্যবহারের জন্য জমিতে প্লাস্টিক শিট ব্যবহার করায় আগাছা নিয়ন্ত্রণ এবং মাটির আর্দ্রতাও দীর্ঘ সময় বজায় থাকে। পাশাপাশি ফেরোমন ফাঁদ ব্যবহারের কারণে ক্ষতিকর পোকার আক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। এতে কোন প্রকার রোগ বালাইয়ের আক্রমণ ছাড়া ভাল ফলন পাওয়া যাচ্ছে। 

উদ্যোক্তা ইমরান জানান, “এক বিঘা জমিতে এগ্রো ওয়ান লিডার জাতের করলার চারা রোপণের ৪০ থেকে ৫০ দিনের মধ্যেই ফলন পাওয়া শুরু হয়। আমি আশানুরুপ ফলন পেয়েছি। এ পদ্ধতি ব্যবহারে যে এতো উপকার হয়। তা আমার আগে জানা ছিলো না। 
ইমরানের করলা জমিতে এমন ভাল ফলন দেখে এলাকার চাষীরাও এ পদ্ধতির চাষাবাদে এখন আগ্রহ দেখাচ্ছে। 

ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের ক্ষেত পরিদর্শন করে রোগবালাই প্রতিরোধ ও সুষম সার ব্যবহারে পরামর্শ দিচ্ছেন। কম খরচে নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। ফেরোমন ফাঁদ ও মালচিং পদ্ধতিতে উৎপাদিত করলার প্রতি বাজারে বাড়তি চাহিদা তৈরি হয়েছে। মাহমুদ আল-ইমরানের এক বিঘা জমির করলা আবাদ ইতোমধ্যে লাভজনক ফলন দিয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

1

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

2

ইউজিসিতে নতুন তিন সদস্য

3

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

4

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

5

গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

6

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

7

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

8

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

9

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

10

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

11

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

12

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

13

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

14

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

15

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

16

কলার দাম কমায় ক্ষতিগ্রস্থ চাষীরা

17

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

18

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

19

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

20