কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

যশোর সংবাদদাতাঃ 
বাড়ির ছাদে মুক্ত চাষাবাদ করে সাড়া ফেলেছেন আব্দুর রহমান নামে এক কলেজছাত্র। করোনাকালিন সময়ে ফেসবুক দেখে তিনি এ চাষাবাদ শুরু করেন। তার দেখাদেখি এলাকার আরো কয়েকজন বেকার যুবক এ চাষাবাদে জড়িয়েছেন। সফল এ উদ্যোক্তা যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়,আব্দুর রহমান ২০২১ সালে করোনাকালিন সময়ে ফেসবুক দেখে বাসার ছাদে মুক্তা চাষের উদ্যোগ নেন। পরে হাতে-কলমে শেখার জন্য নওগাঁ, ময়মনসিংহ, চাঁদপুর ও ঝিনাইদহের কয়েকটি মুক্তা খামার ঘুরে দেখেন। চাষিদের কাছ থেকে কৌশল ও অভিজ্ঞতা নেওয়ার পর ওই বছরের নভেম্বরে বাড়ির পাশের একটি ছোট পুকুরে কয়েকটি ঝিনুক দিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন।


এ চাষাবাদে সাফল্য পাওয়ার পর সামনে আসে জায়গা সংকট। তখন বাড়ির ছাদকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন রহমান। বর্তমানে ছাদের কৃত্রিম জলাধারে প্রায় দুই হাজার ঝিনুক রয়েছে। এ ছাড়া অভয়নগরের নাউলী গ্রামে তার বোনের বাড়ির পুকুরে রয়েছে আরও সাড়ে তিন হাজার ঝিনুক।

এখানে বিশেষ প্রক্রিয়ায় ঝিনুকের ভেতরে নিউক্লিয়াস বা ডাইস প্রবেশ করিয়ে তৈরি করা হয় মুক্তা। আকৃতি ও নকশার ভিন্নতাও আনা যায় এ প্রক্রিয়ায়। একটি ঝিনুকের মুক্তা পরিপক্ব হতে সাধারণত ১০-১২ মাস সময় লাগে। মুক্তা চাষের পাশাপাশি ছাদের জলাধারে রঙিন মাছও পালন করছেন রহমান। তার উৎপাদিত মুক্তার মান ও নকশাভেদে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। দেশের বিভিন্ন জুয়েলারি ও ডিজাইনিং প্রতিষ্ঠান তার কাছ থেকে মুক্তা কিনছে। রহমানের হিসাবে, ২ লাখ টাকার মুক্তা উৎপাদন ও বিক্রিতে তার খরচ হয়েছে ৩০-৪০ হাজার টাকা।

বর্তমানে তার বাবা ছাড়াও চার-পাঁচজন কর্মী খামারে কাজ করছেন। ঝিনুক সংগ্রহ, নিউক্লিয়াস তৈরি, মুক্তায় নকশা তৈরি ও নেট তৈরির মতো কাজে তারা যুক্ত। উৎপাদনের ভিত্তিতে তাদের মজুরি দেওয়া হয়। নিজের উদ্যোগের পাশাপাশি অন্য তরুণদেরও মুক্তা চাষে আগ্রহী করে তুলছেন রহমান। শখ থেকে শুরু করা উদ্যোগ এখন স্বপ্নে পরিণত হয়েছেÑ জানালেন আবদুর রহমান। সরকারি ও প্রাতিষ্ঠানিক, আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে মুক্তা চাষ আরও বড় পরিসরে নিতে চান তিনি। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মুক্তা রপ্তানিরও পরিকল্পনা রয়েছে তার।

অভয়নগর উপজেলা মৎস্য কর্মকতা লিপটন সর্দার জানান,বাড়ির ছাদে ঝিনুক থেকে মুক্তা উৎপাদনের উদ্যোগটি ব্যতিক্রম। সঠিক প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজারব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের উদ্যোগ বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

1

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

2

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

3

বাদুড়ের ‘বাড়ি’

4

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

5

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

6

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

7

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

8

সম্ভাবনাময় রাবার বাগানে চোরের হানা

9

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

12

পানির অভাবে আমন খেত ফাটল

13

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

14

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

15

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

16

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

17

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

18

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

19

চাঁদপুরে আখের বাম্পার ফলন

20