কৃষি সময়
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৬ জেলায় ঝড়ের আভাস ঃ ১ নম্বর সর্তক সংকেত


কৃষি সময় ডেস্কঃ আজও দুপুরের মধ্যে দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। শনিবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবার সন্ধ্যার মধ্যে দেশের আট বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

1

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

2

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

3

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

4

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

5

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

6

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

7

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

8

কৃষি খাতে স্থবিরতা

9

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

10

আশরাফুলের এক শসা ৫ কেজি

11

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

12

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

ইউজিসিতে নতুন তিন সদস্য

15

তরমুজ চাষে কৃষকের সাফল্য

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

18

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

19

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

20