কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
টাঙ্গাইলের সখিপুরে শত বছরের পুরাতন একটি খাল দখলে নেয়া বিএনপির নেতার হাত থেকে উদ্ধার করেছে প্রশাসন। হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের ভাতকুড়াচালা নামের ঐতিহ্যবাহী খালটি দখল করে সেখানে লাল নিশান ও মাছ ধরা নিষেধ সাইনবোর্ড বসিয়ে দেয় ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তানজিদুল হক ফুলচান। যা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 

সোমবার ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করেছে ইউনিয়ন ভূমি অফিস।

জানা যায়, এই খালের প্রায় ৮৪ শতাংশ সরকারি জায়গা দখল করে সেখানে লাল নিশান ও সাইনবোর্ড টানানো হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে সবার জন্য উন্মুক্ত খালটিতে সাধারণ মানুষের যাতায়াত ও স্বাভাবিক মাছ ধরা বন্ধ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে খাল দখলের খবরটি ছড়িয়ে পড়লে তা নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপরই হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায় এবং সব সাইনবোর্ড ও লাল নিশান উচ্ছেদ করে।

এদিকে এলাকার বাসিন্দা ইয়াসিন মিয়া বলেন, 'খালটি যুগ যুগ ধরে সবার জন্য উন্মুক্ত ছিল। সাধারণ মানুষ নিয়মিত এখান থেকে মাছ ধরতেন। দলের নাম ভাঙিয়ে কেউ যদি সরকারি খাল দখল করে, তবে তারা শুধু জনগণের শত্রু নয়, দলেরও ভাবমূর্তি নষ্ট করছে। এমন দখলদারি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খাল দখলের বিষয়ে জানতে চাইলে হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তানজিদুল হক ফুলচান দাবি করেন, 'এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আগে থেকেই আমরা ভোগদখলে ছিলাম। তবে দলের নেতা ও উপজেলা প্রশাসনের চাপে সাইনবোর্ড এবং লাল নিশান আমরা সরিয়ে নিচ্ছি।'

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিকাশ কর্মকার বলেন, 'খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে খালটি জবরদখলমুক্ত করেছি। টানানো সাইনবোর্ড ও নিশান সরিয়ে ফেলা হয়েছে। খালটি এখন আগের মতোই সবার জন্য উন্মুক্ত।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বারনই নদীর মাছ মরে ভেসে উঠছে

1

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

2

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

3

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

4

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

5

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

6

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

7

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

8

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

9

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

12

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

13

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

14

মজা সুপারির বাজারে ধস

15

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

16

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

17

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

18

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

19

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

20