কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ 
নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে এক মৎস্যচাষির পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষি।

মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে গিয়ে মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন পুকুরের মালিক মিজানুর রহমান।

স্থানীয়দের ভাষ্য, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কান্তনগর বিলে মাছ চাষ করে আসছেন। সেখানে তার চারটি পুকুর রয়েছে। এর মধ্যে একটি পুকুরে দেশীয় প্রজাতির টেংরা মাছের চাষ করা হয়েছিল। দুর্বৃত্তরা শত্রুতার জেরে ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকার অন্যান্য মৎস্যচাষিদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান জানান, প্রায় তিন বিঘা আয়তনের পুকুরে দেশীয় টেংরা মাছের চাষ করেছিলেন তিনি। পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তার অভিযোগ। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

1

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

2

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

3

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

4

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

5

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

6

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

7

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

8

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

9

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

10

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

11

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

12

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

13

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

14

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

15

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

16

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

17

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

18

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

19

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

20