কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

কুয়াকাটা প্রতিনিধিঃ দীর্ঘদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে  ৪৬ মণ ইলিশ মাছ ধরা পড়েছে। পওে এই মাছ মহিপুর মৎস্য বন্দরে ৪৮ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। 

জানা গেছে,পায়রা সমুদ্রবন্দরের গভীর সাগরে জাল ফেলেন জেলে আলমগীর হোসেন। জাল ফেলতেই ট্রলারটির জালে উঠে আসে প্রায় ২২শ’ পিস ইলিশ। মাছ নিয়ে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। মহিপুরের মনোয়ারা ফিস আড়তে নিলামের মাধ্যমে ইলিশগুলো ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। 

ট্রলারের মাঝি আলমগীর বলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়েছি। একবার জাল ফেলতেই প্রায় দুই হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিনের লোকসানের পরে এত মাছ পেয়ে আমরা খুবই খুশি।

মনোয়ারা ফিসের ম্যানেজার ছগির আকন বলেন, দীর্ঘদিন পর এত বড় চালানের ইলিশ এসেছে। বর্তমানে বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় জেলেরা ভালো মূল্য পেয়েছেন। সচরাচর এত বড় আকারের ইলিশ এক সঙ্গে পাওয়া যায় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ইলিশ পাওয়া যেতে পারে। এতে জেলে, আড়তদারসহ ইলিশ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

1

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

2

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

3

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

4

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

5

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

6

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

7

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

8

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

9

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

10

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

11

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

12

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

লোশেডিংয়ে বিপাকে দেশের পোলট্রি খামারীরা

15

সার নিয়ে হার্ডলাইনে সরকার

16

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

17

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

18

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

19

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

20