কৃষি সময়
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জযপুরহাটে বাণিজ্যিক কেন্দ্র না থাকায় জিআই স্বীকৃতিপ্রাপ্ত লতিরাজ কচু রপ্তানির অপার সম্ভাবনা সংকটে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক পরিমাণ জমিতে এর চাষাবাদ হলেও কেবল বাজার ব্যবস্থার করনে কৃষকরা তেমন লাভবান হতে পারছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন মাঠে ১২০৯ হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষাবাদ হয়েছে। তবে এই পণ্যের বেশিরভাগই চাষাবাদ হয় পাঁচবিবি উপজেলায়। স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ায় জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লতিরাজ কচু চাষ। ২০১৭ সালে লতিরাজ কচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় সরকার।

জেলার পাঁচবিবির কচুর লতির গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন বাজারে এর চাহিদা রয়েছে। আধুনিক বাজার ব্যবস্থাপনা, সরাসরি পাইকারের সঙ্গে কৃষকের সংযোগ এবং সংরক্ষণ ও পরিবহনের সুবিধা নিশ্চিত করা গেলে এই কৃষিপণ্যকে ঘিরে আরও বড় বাজার তৈরি হতে পারে।

কৃষকরা বলছেন, স্থানীয়ভাবে কচুর লতির চাহিদা থাকায় প্রতি বছরই বাড়ছে আবাদ। তবে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, পরিবহন সংকট, সংরক্ষণের সুযোগ না থাকা এবং ন্যায্যমূল্য না পাওয়ায় সম্ভাবনাময় এই কৃষিপণ্য থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না কৃষকরা। জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও কোথাও সরকারি-বেসরকারিভাবে কচুর লতি বেচাকেনার হাট-বাজার গড়ে ওঠেনি। তাই অনেক কৃষকই লতির চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

পাঁচবিবির বটতলীতে ব্যবসায়ীরা স্থানীয় কৃষকদের থেকে জায়গা ভাড়া করে নিয়ে হাট-বাজার বসাচ্ছেন। প্রতিদিন ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা লতি নিয়ে হাটে আসেন। পরে সেগুলো বিভিন্ন পাইকারের কাছে বিক্রি করেন কৃষকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এরপর দূর-দূরান্তে থেকে আসা পাইকাররা কৃষকের কাছ থেকে এসব কচু কিনে নিয়ে প্যাকেজিং করে ট্রাকবোঝাই করে বিভিন্ন জেলায় নিয়ে যান। কিন্তু এই হাটে চাঁদা দেয়ায় ব্যবসায়ীদের মনে ক্ষোভ আছে।  

পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের কৃষক হাফিজুর শেখ। এবছর তিনি এক বিঘা জমিতে লতিরাজ কচু চাষাবাদ করেছেন। এক বিঘা জমিতে কচুর চারা, সার, শ্রমিক, সেচ, কীটনাশক, আগাছা পরিষ্কার, নিয়মিত পরিচর্যা করাসহ সব মিলে খরচ হয়েছে ৪০-৫০ হাজার টাকা। বিক্রি করেছেন লক্ষাধিক টাকার কচু। 
এ চাষী বলেন, ‘লতিরাজ কচু চাষে খরচ কম, তবে লাভ বেশি। বাইরে রপ্তানির সুযোগ তৈরি হলে আমরা আরও বেশি লাভ করতে পারব। এজন্য জেলায় বিক্রয়কেন্দ্র জরুরি।

স্থানীয় ব্যবসায়ী মমিজুল হক অভিযোগ করে বলেন, ‘লতিরাজ কচু জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে আজ পর্যন্ত জেলার কোথাও সরকারি-বেসরকারিভাবে কচুর লতি বেচাকেনার হাট-বাজার গড়ে ওঠেনি। পাঁচবিবির বটতলীতে আমরা ব্যবসায়ীরা স্থানীয় কৃষকদের থেকে জায়গা ভাড়া করে নিয়ে হাট-বাজার বসাই। এখানেই যা কেনা বেচা হয়। বড় পরিসরে বিভিন্ন দেশে এটি রপ্তানী করা গেলে চাষী এবং আমরা সবাই লাভবান হতাম।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানান,অল্প খরচে বেশি লাভবান হওয়ায় দিন দিন কচুর লতির চাষ বাড়ছে। তবে জেলার এই কৃষিপণ্যকে আরও লাভজনক পর্যায়ে নিতে হলে স্থায়ীভাবে বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। দূর-দূরান্তে থেকে আসা পাইকারদের জন্য বিশ্রামাগার, হাটের টয়লেট ব্যবস্থা, শেড নির্মাণ ও কৃষকদের সরাসরি কচু বিক্রির সুযোগ সৃষ্টি করা এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা প্রয়োজন। তবে এ বিষয়ে আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় তা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

1

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

2

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

3

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

4

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

5

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

6

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

7

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

8

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

9

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

10

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

11

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

12

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

13

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

14

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

15

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

16

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

17

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

18

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

19

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

20