কৃষি সময়
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

কৃষি সময় ডেস্কঃ 
বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের কৃষি খাতে সার সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব সারের মধ্যে রয়েছে ইউরিয়া ৭০ হাজার টন, এমওপি ১ লাখ ১৫ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ হাজার এবং টিএসপি ৬০ হাজার টন। এই সার কিনতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি টাকা। 

সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সবায় সভাপতিত্ব করেন। 

বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিনটর্গের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের স্বাক্ষরিত চুক্তির আওতায় আমদানি করা হবে ৩৫ হাজার টন এমওপি সার। এ জন্য ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা। প্রতি টনের মূল্য ৩৮৩ দশমিক ৮০ ডলার।
সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৮০ দশমিক ৮৩ ডলার।

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চুক্তির আওতায় ৪০ হাজার টন করে দুটি লটে মোট ৮০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এর মধ্যে একটি লটে ব্যয় হবে ৪৪৩ কোটি ৬ লাখ টাকা এবং অন্য লটে ব্যয় হবে ৪৪২ কোটি ৮৮ লাখ টাকা। 

একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় ৩০ হাজার টন করে আরও দুটি লটে ৬০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এর মধ্যে একটি লটে ব্যয় হবে ২৫২ কোটি টাকা। এক্ষেত্রে প্রতি টনের মূল্য পড়ছে ৬৭৮ ডলার। অন্য লটে ব্যয় হবে ২৪৮ কোটি ১৯ লাখ টাকা এবং এক্ষেত্রে প্রতি টনের মূল্য ৬৬৮ ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মাদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৪০ কোটি ৩৩ লাখ টাকা। প্রতি টনের দাম ৮৯১ ডলার। 
এছাড়া কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি লটে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। একটি লটের ক্রয়মূল্য ১৯০ কোটি ১৩ লাখ টাকা এবং অন্য লটের ক্রয়মূল্য ১৮৯ কোটি ৮২ লাখ টাকা ধরা হয়েছে।উভয় লটেই প্রতি টনের দাম ৩৮৩ দশমিক ৮০ ডলার।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকোর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রতি টনের মূল্য ৩৫৯ দশমিক ৫০ ডলার।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

1

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

2

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

3

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

4

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

5

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

6

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

7

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

8

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

9

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

10

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

11

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

12

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

13

পানির দামে গোলাপ বিক্রি

14

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

15

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

16

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

17

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

18

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

19

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

20