কৃষি সময়
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় এক কৃষকের ১৬ কাঠা জমির সবজিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কলরোয়া উপজেলার জলার ঝাপাঘাট গ্রামে বুধবার (৫ অগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক মহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। 

জানা যায়, ওই কৃষক ঝাপাঘাট মাঠে দীর্ঘ ১০ বছর ধরে টমেটো, কাঁকরোল, কুল ও কচুর মুখি চাষ করে আসছেন। ঘটনার দিন রাতের আঁধারে তার ১০ কাঠা জমির টমেটো গাছ এবং ৬ কাঠা জমির কাঁকরোল গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে সবজিগাছগুলো মরে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগেও দুই মাস আগে একইভাবে মহিদুলের চার কাঠা জমির কাঁকরোল গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও থানায় অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘সবজিগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

1

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

2

হারিয়ে যাচ্ছে গাব

3

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

4

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

5

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

6

পাখির গ্রাম কিশোরনগর

7

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

8

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

9

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

11

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

12

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

13

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ

14

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

15

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

16

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

17

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

18

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

19

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

20