কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

চট্টগ্রাম সংবাদদাতাঃ 
চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন্যহাতিদ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৪৫ জন কৃষকের মধ্যে সরকারি অনুদান হিসেবে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বিভাগভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বনকর্মী, শিক্ষক, সংবাদকর্মী, সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঁশখালীতে গত এক দশকে বন্যহাতির আক্রমণে অন্তত ১২ থেকে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে বিভিন্ন কারণে প্রায় ১৪ থেকে ১৫টি বন্যহাতিরও মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলার বনাঞ্চলে আনুমানিক ১৫ থেকে ২০টি বন্যহাতি বিচরণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

1

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

2

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

5

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

8

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

9

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

10

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

11

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

12

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

13

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

14

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

15

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

16

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

17

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

18

৩ শ’বস্তা সার সহ আটক ১

19

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

20