কৃষি সময়
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
দেশের অন্যতম টাঙ্গাইলের ঘাটাইলের বনাঞ্চলে গাছ চুরি, অবৈধ দখল, যত্রতত্র পাহাড় কাটা, বনের ভেতর দুই শতাধিক করাতকল, ইটভাটার কালো ধোঁয়া, পোল্ট্রি ফার্মের বর্জ্য এই বনভূমির পরিবেশ কে বিপর্যস্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিশাল সংরক্ষিত বনাঞ্চলটি অস্তিত্ব সংকটে পড়েছে। 

স্থানীয় বন বিভাগের দেওয়া তথ্য মতে, বর্তমানে ঘাটাইল উপজেলায় বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭১১ একর। নব্বইয়ের দশকে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচি আসার পর থেকেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বন ধ্বংস করা শুরু হয়। শাল, গজারিগাছসহ নানা ধরনের দেশি গাছ কেটে বনে লাগানো হয় বিদেশি নানা জাতের গাছ। গজারিগাছ কাটা সরকারিভাবে নিষিদ্ধ হলেও বন লুটেরা তা মানছে না। জানা যায়, গাছের গোড়া থেকে চারা গজায়, কিন্তু চোরচক্র গাছের গোড়া উপড়ে নিয়ে যাওয়ায় গাছের বংশবৃদ্ধিও হচ্ছে না। ফলে বিলুপ্তির পথে রয়েছে বনের শাল ও গজারিগাছ।

একটি সংঘবদ্ধ গাছচোর চক্র দিন-রাত গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফলে বিলুপ্তির পথে রয়েছে সংরক্ষিত এই বনাঞ্চলটি। এ ঘটনায় সংঘবদ্ধ গাছচোর চক্র, অসাধু কাঠ ব্যবসায়ী, কিছু বন কর্মকর্তা ও বনের ভেতর গড়ে ওঠা অবৈধ করাতকল মালিকদের দায়ী করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, প্রভাবশালী একটি চক্র বেপরোয়া হয়ে পড়েছে বনের গাছ লুটপাটে। ঝুঁকি কম থাকায় চুরি করা কাঠ পাচারের জন্য ব্যবহার করা হয় কাভার্ড ভ্যান। আর এসব চোরাই কাঠ বিক্রি হচ্ছে বনের ভেতর গড়ে ওঠা শতাধিক করাতকল ও পাশের ইটভাটায়।

সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজার ২০১৬ দাগের বনের প্লট থেকে ১৬টি আকাশমণিগাছ কেটেছে বন দস্যুেদর একটি চক্র। বন বিভাগের ওই প্লটটি বটতলী বিট অফিসের আওতাধীন। পরে সংবাদ পেয়ে বনের ভেতর থেকে চুরি হওয়া কাঠগুলো জব্দ করে বন বিভাগ। বন বিভাগের বটতলী বিটের দায়িত্বে থাকা মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিন বন বিভাগের বটতলা, ঝড়কা, সাগরদিঘী বিটের বগা, খাগরাটা, দেওপাড়া, কুশারিয়া ও ছনখোলা এলাকা ঘুরে দেখা যায়, একসময় গজারিগাছে ভরা টিলাগুলো খালি করে ফেলা হয়েছে। তুলে নেওয়া হয়েছে গাছের গোড়াও।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র বলেন, ‘ঘাটাইলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা জনসাধারণের পাশাপাশি বন বিভাগকে আরো যত্নশীল হতে হবে। গাছ লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শালবন রক্ষায় হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। রিট পিটিশনের জন্য মহামান্য আদালত একটি নির্দেশনা জারি করেছেন। তথ্য প্রমাণ পেলে ঘাটাইলের বন রক্ষায়ও একই কাজ করা হবে।’

উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা জানান, মো. সাব্বির হোসেন জানান, গত কয়েক দিন আগে গৌরিশ্বর এলাকা থেকে চুরি হওয়া ২৪ খণ্ড কাঠ জব্দ করেছি। এ বিষয়ে মামলাও হয়েছে। বন রক্ষায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

3

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

4

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

5

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

6

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

7

জ্বালানি তেলের দাম বাড়ায় দিশেহারা জেলেরা

8

খেজুরের বিচি থেকে কফি তৈরি

9

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

10

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

11

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

12

পাখিদের বহুতল বাড়ি

13

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

14

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

15

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

18

জমে উঠেছে পলো উৎসব

19

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

20