কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কৃষকদের শত শত একর জমির সবজি তলিয়ে গেছে। জলাবদ্ধতায় এসব জমির সবজি পঁচে কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। 
জানা যায়, ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণ সবজির চাষাবাদ হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু গত বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে সবজি চাষাবাদ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃষ্টিতে উপজেলার সবজি উৎপাদনকারী গ্রাম হিসেবে পরিচিত ভাড়ইমারী, নওদাপাড়া, আমসারদাইড়, জগন্নাথপুর, আওতাপাড়া, সিলিমপুর ও চরগড়গড়ী, মুলাডুলি, বাঘহাছলা, চরমিরকামারী মাঠ ঘুরে দেখা গেছে কৃষকদের জমিতে পানি জমেছে। এতে তাদের জমিতে থাকা সব ধরনের সবজি পঁচন ধরে নষ্ট হয়ে গেছে। 

শিমচাষী আব্দুল মজিদ বলেন, সাড়ে ৫ বিঘা জমিতে আগাম জাতের অটো শিম লাগিয়েছি। পুরো জমিতেই প্রায় আড়াই ফুট করে পানি জমেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে পুরো জমি তলিয়ে যাবে। এখনিই যদি পানি নেমে যায় তবে গাছের ব্যপক ক্ষতি হবে। গাছ শুকিয়ে যাবে। পচন ধরবে।

চরমিরকামারী এলাকার কৃষাণী মোছা. শিরিন খাতুন বলেন, ঢেঁড়শের তিন বিঘা জমিতে এখন এক হাঁটু পানি। বৃষ্টির মধ্যেই ঢেঁড়শ তুলছি। তবে বৃষ্টির কারণে গাছে নতুন ফুল আসছে না। আবার গাছের গোড়ায় পানি জমে থাকায় পচন ধরেছে। আর কয়েকদিন পানির নিচে থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, ঈশ্বরদীতে বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। বৃষ্টিপাত আগামী আরও কয়েকদিন হবে বলেও তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, অতি বৃষ্টিতে নিন্মাঞ্চলের কিছু জমির ফসল তলিয়ে যেতে পারে। যা বৃষ্টি কমেলে স্বাভাবিক হবে। সারা দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে বাজারে সবজির দাম একটু চড়া। বর্ষাকালীন সময়ে এটা হয়ে থাকে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

1

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

2

জেলের জালে ধরা এক মণের কাতলা

3

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল সহায়তা

4

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

5

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

6

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

7

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

8

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

9

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

10

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

11

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

12

দুই লজ্জাবতী বানর উদ্ধার

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

16

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

17

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

18

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

19

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

20