ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা বিদায় নিয়েছেন ইসলামী ছাত্রশিবির থেকে। এই তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও।...…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় কাউন্সিল চলতি বছরে আয়োজনের পরিকল্পনা করছে। এখনও কাউন্সিলের তারিখ নির্ধারণ হয়নি। তবে প্রাথমিকভাবে আগামী ডিসেম্বরে কাউন্সিল করার বিষয়ে দলের সভায় আলোচনা হয়।...…
ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে। অপর দিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে।...…
শেষ পর্যন্ত বিএপিতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি...…
তারেক রহমান আরো বলেন, ‘আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদেরকে যেকোনো মূল্যে এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উস্কানির মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই—আমরা দেশের শান্তি চাই—আমরা দেশের শান্তি চাই।’...…