কৃষি সময়
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

শেষ পর্যন্ত বিএপিতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। 


গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং হতে পারে। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের ক্ষেত্রে নানা অনিশ্চয়তা থাকবে। সে জন্য ঝিনাইদহ–৪ আসনে জয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। সে জন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

ওই সূত্রের ভাষ্য, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের মধ্যে যাঁদের আসন ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের অনেককেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বলা হয়েছে। তাই রাশেদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই সূত্রে জানা গেছে।

 

বিএনপি সমঝোতার মাধ্যমে শরিকদের ২৮টি আসন ছেড়ে দিচ্ছে। গত বুধবার সংবাদ সম্মেলনে ১০টি আসনে শরিক দলের নেতাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন তিনি ঝিনাইদহ-৪ আসন গণ অধিকার পরিষদের রাশেদ খানকে ছেড়ে দেওয়ার কথা জানান।

এর পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ। তাঁদের দাবি, এ আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। তাঁরা সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

 

(সূত্র: প্রথম আলো)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

1

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

2

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

3

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

4

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

5

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

6

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

11

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

16

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

19

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

20