কৃষি সময়
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ছাদ বাগানে সফল মনোজিৎ


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ছাদ বাগানে আনার ফলের চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন মনোজিৎ বিশ^াস নামে এক প্রবাস ফেরত এক যুবক। তার বাড়ী জেলার হরিণাকুণ্ডু উপজেলার হিজলি গ্রামে। সফলতার পর এবার তিনি বড় পরিসরে এর চাষাবাদ বৃদ্ধি করছেন। 

জানা যায়, ওই যুবক প্রবাস থেকে ফিরে শখের বশে বাড়ির ছাদে আনার চাষ শুরু করেন। সেই শখই পরিণত হয়েছে সফল একটি ছাদ বাগানে। এখন এই ছাদ বাগানে ১১টি জাতের মোট ৩৩টি আনার গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যাত রয়েছে অস্ট্রেলিয়ান বিগ, থাই, রিমন, মেক্সিকান, মৃদুলা। ওই ছাদ বাগান ঘুরে দেখা যায়, প্রতিটি গাছে লালচে-গোলাপি আনার থেঅকায় থোকায় নুয়ে পড়েছে।  কোথাও আবার ফুটে আছে টকটকে লাল ফুল। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা আনার আর লাল ফুলের মেলবন্ধনে ছাদজুড়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিটি গাছে গড়ে ২০ থেকে ২৫টি করে আনার শোভা পাচ্ছে। ফলে ছাদ বাগানটি এখন লাল-সবুজের অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে।  যেন প্রকৃতি নিজেই এঁকেছে রঙিন এক ক্যানভাস। এবার গাছগুলোতে দ্বিতীয়বারের মতো ফল ধরেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাগান দেখতে আসছেন।

মনোজিৎ জানান, প্রবাসে থাকার সময় ফল চাষের বিভিন্ন পদ্ধতি দেখে দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি। পরীক্ষামূলক প্রথমে কয়েকটি গাছ দিয়ে বাগান শুরু করেন। পরে ভালো ফলন পাওয়ায় ধীরে ধীরে বিভিন্ন জাতের আনার সংগ্রহ কওে পরিধি বাড়ান। নিয়মিত পরিচর্যা, সঠিক সার প্রয়োগ ও সময়মতো সেচ দেওয়ার ফলে এবারও ভালো ফলন পেয়েছেন। সাফল্য পাওয়ায় এখন তিনি এ চাষাবাদের পরিধি বাড়ানোর কাজ শুরু  করেছেন। 

প্রবাস ফেরত যুবকের ছাদ বাগান প্রসঙ্গে  হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে মনোজিৎ বিশ্বাসকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ছাদ বাগান শুধু বিষমুক্ত ফল উৎপাদনই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং অব্যবহৃত স্থানকে উৎপাদনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতো আরো কউে এ চাষাবাদ করতে চাইলে আমরা কৃষি বিভাগ থেকে তাকে সব রকমের সহযোগীতা দিবো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

1

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

2

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

3

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

4

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

5

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

6

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

7

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

8

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

9

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

13

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

14

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

15

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

16

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

17

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

18

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

19

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

20