কৃষি সময়
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় খাল খননে মানতলা বিলের জলাবদ্ধতার অবসান হচ্ছে


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাল পুর্নখননের ফলে একটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হতে চলেছে। সেখানে চাষাবাদের আওতায় আসছে শত শত বিঘা কৃষি জমি।

জানা যায়,উল্লাপাড়া উপজেলার সদর,দূর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঝে মানতলা বিলের পানি প্রবাহের খালটি দখল,দুষনে ভরাট হয়ে যায়। দীর্ঘদিন এটি আর খনন না হওয়ায় ওই বিলের ৬ থেকে ৭ মাস পানি আটকে শত শত বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে বিলাঞ্চলের ৬টি গ্রামের কৃষকরা ৩ ফসলের জায়গায় বছরে এক ফসল চাষাবাদ করে আসছিলেন। এতে তারা অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সন্মুখিন হচ্ছিলেন। 

স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের এ সমস্য সমাধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ইজিপিপি প্রকল্পে খাল পুনর্খনন প্রকল্পের আওতায় মানতার বিল ও দখল-দূষণে ভরাটের পথে সরস্বতি নদী পুনর্খনন কাজের উদ্যোগ নেওয়া হয়। গত ১১ এপ্রিল সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান মানতার বিলের পানি নিষ্কাশনব্যবস্থায় বাগলপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে সরস্বতি নদী পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়। এখানে কয়েকটি গ্রুপে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদী ও খাল পুনর্খনন করা হচ্ছে। প্রায় এক কোটি দশ লাখ টাকা ব্যায়ে এই খনন কাজ করা হচ্ছে বলে জানা গেছে। 

ইতোমধ্যে বাঘলপুর খাল পুনর্খনন কাজ প্রায় শেষের দিকে। বাগলপুর গ্রামের কৃষক নওশের আলী জানান.এই খালটি খনন করায় আমরা দীর্ঘদিনের সমস্য থেকে মুক্তি পাবো। এখন আর জমিতে জলাবদ্ধতা থাকবে না। আমরা বারো মাস ফসল ফরাতে পারবো। 

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া বলেন প্রধানমন্ত্রীর ঘোষণায় নদী-খাল পুনর্খননে ইজিপিপি প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বাগলপুর খাল পুনর্খনন, মানতার বিল থেকে বাগলপুর পর্যন্ত খাল ও স্বরস্বতি নদী পুনঃখনন করা হয়েছে। মানতলা বিলের জমিতে সামনের মৌসুম থেকে বছরে একাধিক ফসলের আবাদ করা যাবে। সরস্বতি নদীর পানি এলাকার কৃষকেরা জমিতে ফসলের আবাদে সেচ দিতে পারবেন। তাদের খরচ কিছুটা হলেও কম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

1

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

2

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

3

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

4

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

5

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

6

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

7

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

10

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

11

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

12

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

17

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

18

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

19

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

20