কৃষি সময়
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি


টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) থেকেঃ সিরাজগঞ্জে এবার চরাঞ্চলের বিভিন্ন স্থানে হাইব্রিডসহ বিভিন্ন জাতের বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে অনেক কৃষকের জীবনে স্বচ্ছলতা ফিরে এসেছে। বাজারে মরিচের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।
জানা যায়,সিরাজগঞ্জের চরাঞ্চলসহ জেলায় প্রায় সাড়ে ১৬শ’হেক্টর জমিতে হাইব্রিডসহ দেশীয় জাতের মরিচ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মরিচের চাষাবাদ করেছেন। উন্নত জাতের এ মরিচের মধ্যে রয়েছে যমুনা, বিজলী, রশনী, ঝিলিক,বারি-৩, সুপার সনিক, বগুড়া ও রংপুরী সহ স্থানীয় বিভিন্ন জাতের মরিচ। চাষাবাদ হওয়া এই জমি থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাইব্রিড মরিচের উৎপাদন বেশি থাকায় এ লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। 
স্থানীয় কৃষকেরা জানান, যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে মরিচের ব্যাপক চাষাবাদ হয়েছে। প্রতি বছর কৃষকরা এ ষাবাদ কওে আসছেন। এছাড়া জেলার অন্যান্য স্থানেও এসব জাতের মরিচ চাষ করা হয়েছে। কৃষকেরা চরাঞ্চলের বিভিন্ন আড়তসহ নাটুয়ারপাড়া,, মাইজবাড়ী, কুমারিয়ানাড়ী, সোনামুখী, রূপসা, ওমরপুর ও রতনকান্দি হাটে এসব মরিচ বিক্রি করছেন। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ গড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 
হাট এবং আড়ত ছাড়াও পাইকারি ব্যবসায়ীরা কৃষকের জমি থেকেই সরাসরি পাইকারি দরে মরিচ কিনে স্থানীয় চাহিদা মিটিয়ে ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে। চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ মরিচ প্রায় সারা বছরই উত্তোলন করা হয়ে থাকে। বিশেষ করে বারোমাসি মরিচ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একে এম মঞ্জুরে মাওলা বলেন, কয়েক যুগ ধরে চরাঞ্চলের কৃষকেরা বিভিন্ন জাতের মরিচ চাষাবাদ করছেন। এতে অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগ মরিচ চাষিদের এ চাষাবাদে নিয়মিত পরামর্শ দিচ্ছে। এবার এ চাষে বাম্পার ফলন হয়েছে এবং বর্তমানে বাজার ভালো থাকায় কৃষকেরা খুশি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

3

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

4

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

5

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

6

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

10

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

11

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

12

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

15

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

16

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

17

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

20