গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে আহত হাতির চিকিৎসায় এসেছে থাইল্যান্ডের একটি পশু বিশেষজ্ঞ দল। হাতিটি চাঁদাবাজী কাজে ব্যবহারের সময় সাফারী পার্কের অন্য হাতির আক্রমনে পা ভেঙ্গে আহত হয়। ওই হাতিটির নাম রাজা বাহাদুর। বর্তমানে তাকে বিশেষ ব্যবস্থায় বালুর ওপর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৪ মে এ ঘটনা ঘটে।
জানা যায়,হাতিশালায় থাকা অন্য একটি হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায় রাজু বাহাদুর। পরে এক্স-রে পরীক্ষায় তার একটি পায়ে ফ্র্যাকচার ধরা পড়ে। ঘটনার কয়েকদিন পর ক্রেনের সাহায্যে হাতিটিকে বালুর ওপর স্থানান্তর করা হয়, যাতে ভাঙা পায়ের ওপর চাপ কম পড়ে। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। পাশাপাশি গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত রয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সে সময় চাঁদাবাজির কাজে ব্যবহারের অভিযোগে হাতিটিকে হাতেনাতে জব্দ করা হয়। হাতিটির মালিক ছিলেন মো. আতিকুর রহমান। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল প্রায় ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কের হাতিশালার নির্দিষ্ট স্থানে পায়ে শিকল দিয়ে রাখা হয়। পার্কের একাধিক সূত্রের দাবি, ওই অবস্থাতেই অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় রাজা বাহাদুর।
এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ‘হাতিশালায় হাতিদের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ হয়। অন্য একটি হাতি ধাক্কা দিলে রাজু বাহাদুর মাটিতে পড়ে যায় এবং তার পায়ে ফ্র্যাকচার হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।