কৃষি সময়
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের কাজিপুরে সার বীজ উপকরণ বিতরণ


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ৩৪৭৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা এগারোটায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান, গ্রীম্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, শাকসবজি ও এয়ার ফ্লো মেশিন, বীজ ও সার ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষানী। অনুষ্ঠানে আগত অতিথিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার মধ্য ছিল রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি পান মোট ১৮০০ জন কৃষক। গ্রীষ্মকালীন পিয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি পান ৫০ জন কৃষক। হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি পান ২২০ জন কৃষক এবং ৭ ধরনের শাকসবজির বীজ পান ১৪০০ জন কৃষক, এবং ৪ জন কৃষককে স্পে- মেশিন বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

1

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

2

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

3

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

4

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

5

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

6

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

7

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

8

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

9

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

12

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

15

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

18

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

19

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

20