কৃষি সময়
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মত বিনিময় সভা


ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে কৃষকদেও সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ উপজেলায় হিমাগার (কোল্ড স্টোরেজ), আধুনিক বিপণনকেন্দ্র স্থাপন এবং গ্রামীণ সড়ক উন্নয়নের আশ্বাস দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলে উৎপাদিত শসা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে কৃষকরা আরো লাভবান হবেন। কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, উৎপাদিত শসা সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এলাকায় একটি হিমাগার ও আধুনিক বিপণন কেন্দ্র স্থাপন জরুরি। পাশাপাশি দেশের বিভিন্ন বাজারে দ্রুত কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক সংস্কারের দাবিও জানান তারা।
জবাবে প্রতিমন্ত্রী কালিয়াপাড়া বাজার এলাকায় হিমাগার ও বিপণনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক টেকসইভাবে সংস্কারের আশ্বাস দেন।

এর আগে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

1

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

2

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

9

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

10

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

11

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

14

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

15

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

16

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

17

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

18

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

19

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

20