কৃষি সময়
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজেকে পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


কৃষি সময় ডেক্সঃ টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সব ধরনের পর্যটন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সাজেকের সব কটেজ, পাহাড়ি ট্রেইল এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক ও সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

1

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

2

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

3

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

4

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

5

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

6

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

11

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

12

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

15

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

16

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

17

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

18

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

19

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

20