কৃষি সময়
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভালুকা মৎস্য ও কুমির খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।  শনিবার সকালে তিনি ভালুকা উপজেলার উথুরা এলাকায় অবস্থিত ‘উদ্দীপন’ মৎস্য খামার ও ভালুকা কুমির খামার পরিদর্শন করেন। 

 এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাছ উৎপাদন কার্যক্রম, খামার ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি খামারসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে তিনি ভালুকা কুমির খামার পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

 প্রতিমন্ত্রী আরো বলেন, ভালুকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ফিশ ও মিট প্রসেসিং সেন্টার, পাঙাস মাছের প্রজনন কেন্দ্র, মাছের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র এবং মাছের খাদ্য পরীক্ষাগার স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় খামারি ও উদ্যোক্তারা যেমন উপকৃত হবেন, তেমনি কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

 পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

3

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

4

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

5

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

6

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

7

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

8

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

9

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

10

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

19

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

20