কৃষি সময়
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ, বিপাকে কয়েক হাজার জেলে


স্টাফ রিপোর্টারঃ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার জেলে। প্রজনন এবং এই হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার তি মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে হ্রদনির্ভর পরিবারগুলো। খাগড়াছড়ির মহালছড়ি মৎস্য উপকেন্দ্রের প্রায় তিন হাজার জেলে চরম সংকটে পড়েছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ কার্যক্রমের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মাছের প্রজনন নিশ্চিত করতে এই উদ্যোগ। এই সময়ে এখানে কেউ কোন ধরনের মাছ আহরণ করতে পারবে না। এই সময়কালীণ নিবন্ধিত জেলেদের জন্য প্রতি মাসে ২০ কেজি করে চাল বরাদ্দ করেছে মৎস্য বিভাগ। তবে জেলেরা বলছে এ বরাদ্দ তাদেও চাহিদার তুলনায় একবারে অপ্রতুল। ফলে চরম বিপাকে পড়েছে খাগড়াছড়ির মহালছড়ি এলাকার জেলে পরিবারগুলো। 
স্থানীয় জেলেরা জানায়,দীর্ঘদিন ধরে তারা কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। নিষেধাজ্ঞার সময়ে বরাদ্দের ওই চাল দিয়ে তাদের সংসার চালানো কোন মতে সম্ভব নয়। 
শুধু ২০ কেজি চাল দিয়ে আট সদস্যের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সরকার যদি আরও কিছু সহায়তা দিত, তাহলে আমাদের মতো জেলেরা কিছুটা স্বস্তিতে থাকতে পারতাম। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার তিন মাসে চালের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিকল্প আয়বর্ধক কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের আওতায় আনা, মাছ আহরণ বন্ধের সময়ে বিকল্প আয়বর্ধক কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং জেলেদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

1

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

2

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

3

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

4

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

5

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

6

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

7

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

8

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

9

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

12

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

13

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

14

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

15

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

16

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

20