কৃষি সময়
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বাদাম চাষাবাদে নতুন সম্ভাবনা


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পতিত ও বালুময় জমিতে বাদাম চাষাবাদে সম্ভাবনার দুয়ার খুলেছে। জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার কৃষকেরা নিজ উদ্যোগে ব্যাপকভাবে বাদাম চাষ কওে এমন সফলতা পেয়েছেন। একসময় অনাবাদি পড়ে থাকা এসব জমি এখন লাভজনক কৃষিজমিতে পরিণত হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর বেশিরভাগ বাদাম ইতোমধ্যে কৃষকরা ঘরে তুলেছেন। অধীক দামের আশায় অনেক কৃষক এই আগাম ফসল বিক্রি করছেন না। 

বাদাম চাষিরা জানান, এবার প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ পর্যন্ত বাদাম পাওয়া গেছে। বর্তমানে বাজারে প্রতি মণ বাদাম ৩ হাজার ৫শ’থেকে ৪ হাজার ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার বৃষ্টির কারণে কিছু এলাকায় উৎপাদন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে এবার ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। পঞ্চগড়ে উৎপাদিত বাদাম স্থানীয় চাহিদা মিটিয়ে এখন সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। লাভজনক মূল্য ও ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী মৌসুমে বাদাম চাষ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সহজ শর্তে কৃষিঋণ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পঞ্চগড়ে বাদামভিত্তিক তেল উৎপাদন শিল্প গড়ে তোলা গেলে এই অঞ্চলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

1

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

2

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

3

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

8

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

9

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

10

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

13

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

14

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

15

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

16

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

17

কৃষি খাতে স্থবিরতা

18

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

19

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

20