কৃষি সময়
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

সিরাজগঞ্জ সংবাদদাতা

দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। ভোজ্যতেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় এবছরও রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে চলনবিল অধ্যুষিত এ জেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভাল হবে বলে আশা। জেলার চলনবিল অধ্যুষিত উল্লাপড়া, তাড়াশ উপজেলায় দিগন্তজোড়া মাঠে সরিষার হলুদআভা। মাঠে মাঠে বসেছে মৌ বক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে মৌ-বাক্স বসিয়েছেন মৌ খামারিরা। তেল মধু মিলিয়ে জেলায় এবার হাজার কোটি টাকার বাণিজ্যের আশা কৃষি বিভাগের।

 

দিগন্ত বিস্তৃত মাঠ ছেয়ে আছে হলুদের গালিচায়। সিরাজগঞ্জের আঁকাবাঁকা প্রতিটি ফসলি মাঠ যেন শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন ক্যানভাস।

 

চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ শাহজাদপুর উপজেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উন্নত জাত আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি থেকে হাজার টাকা খরচ করে ফলনের আশা করছেন থেকে মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছরও ভালো লাভের আশা কৃষকদের।

 

কৃষকরা জানান, অন্যান্য ফসল বা ধান উৎপাদন করলে তাদের এতো লাভ হয় না। এজন্য তারা সরিষার আবাদ করে থাকেন। আবহাওয়া ভালো থাকায় বিঘায় আট মনের অধিক ফলন লাভের আশা করছেন কৃষকরা।

 

এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে তিন হাজারের বেশি মৌ-বাক্স বসিয়েছেন দুই শতাধিক মৌ খামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু পাইকারি দরে বিক্রি করছেন ৩০০ থেকে ৪০০ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

1

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

2

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

3

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

4

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

5

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

6

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

7

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

8

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

11

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

12

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

13

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

14

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

15

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

16

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

17

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

18

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

19

বোরো মৌসুমে জ্বালানিতে টান

20