বান্দরবন প্রতিনিধিঃ অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম যায়। বৃহস্পতিবার গভীর রাতে পাগলাছড়া এলাকায় পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজন নিহত হয়। একই এলাকার বসত ঘরের উপর পাহাড় ধ্বসে পড়ে স্বামী নিহত হয়েছে।
পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
পাহাড় ধ্বসে নিহতরা হলেন- ০১) মোঃ ইউনুস (৪০) পিতা- মৃত আদম আলী ০২) রানু আক্তার(৩৫) স্বামী- মোঃ ইউনুস ০৩) মোঃ সোলেমান(০৫) পিতা- মোঃ ইউনুস। একই এলাকার মোঃ জুয়েল (৩৪) ও তার স্ত্রী ০২) কুলছুমা আক্তার(২৫)।
বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধ্বসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সহযোগিতায় তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।