কৃষি সময়
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে লাউসহ সবজি চাষে বাম্পার ফলন


টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জে এবার গ্রীষ্মকালীন লাউসহ বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে লাউয়ের কদর ও দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। ইতোমধ্যেই এ লাউ চাষে অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন লাউসহ বিভিন্ন সবজি চাষে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সবচেয়ে বেশি চাষ হয়েছে উল্লাপাড়া, কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন চর এলাকায় লাভজনক এ সবজির চাষ করেছেন কৃষকেরা।

এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, ডাঁটা ও বেগুন। প্রায় দুই মাস আগে কৃষকেরা লাউসহ এসব সবজির আবাদ করেন। ইতোমধ্যেই এসব সবজি হাট-বাজারে উঠতে শুরু করেছে। তবে গ্রীষ্মকালীন লাউয়ের কদর বেশি এবং দাম ভালো থাকায় কৃষকেরা বেশ সন্তুষ্ট।

কথায় আছে, লাউ দিয়ে বোয়াল মাছ ও টাকি মাছ রান্নার স্বাদ অন্যরকম। এ কারণে হাট-বাজারে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের লাউয়ের চাহিদাও বেশি। বিশেষ করে চরাঞ্চলে লাউ দিয়ে বোয়াল মাছ রান্নার কদর রয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতি বছরের ন্যায় এবারও খরচ কম ও লাভ বেশি হওয়ায় এ সবজি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা এ চাষে বেশি ঝুঁকছেন। ফলে তাদের স্বচ্ছলতা ফিরে এসেছে। অনেক কৃষক বারোমাসি লাউ চাষ করে সংসার চালাচ্ছেন। বিশেষ করে চরাঞ্চলের অনেক কৃষক গ্রীষ্মকালীন লাউ বাগান গড়ে তুলেছেন। খরচ কম ও লাভ বেশি হওয়ায় এ চাষে আগ্রহ বাড়ছে। চলনবিল অঞ্চলে এক জমিতে লাউসহ তিন ধরনের সবজির চাষও করা হয়ে থাকে। লাউ চাষ বাড়ির আঙিনা, পুকুরপাড়, মাচা ও কৃষিজমিতেও হয়ে থাকে।

বর্তমানে হাট-বাজারে প্রতিটি লাউ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে প্রায় এক মাস আগে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া লাউশাকের চাহিদাও কম নয়। লাউশাক ভাজি ও ভর্তা জনপ্রিয় হওয়ায় শহর ও বন্দর এলাকায় এর কদর এবং দাম বেশি।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, “গ্রীষ্মকালীন লাউসহ বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন। যমুনার তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ সবজির চাষ বেশি হয়েছে। বাজারে লাউয়ের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

1

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

2

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

3

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

6

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

9

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

10

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

11

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

12

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

17

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

20