কৃষি সময়
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পানির নিচে কৃষকের স্বপ্ন


কুমিল্লা প্রতিনিধিঃ কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানি প্রবেশ করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার চরাঞ্চলে। এই পানিতে উপজেলার কয়েক শতাধিক কৃষকের আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গেছে।

উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চল ঘুরে এ চিত্র দেখা যায়। 
ভান্তি এলাকার কৃষক আবদুল হক বলেন, ‘প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে আগাম জাতের মুলা ও লাউ চাষ করেছিলাম। হঠাৎ গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় পুরো খেত পানির নিচে চলে গেছে।’

আরেক কৃষক সোহেল মিয়া বলেন, ‘লাউ, চিচিঙ্গা, ডাঁটা শাক, চালকুমড়া, মুলাসহ বিভিন্ন সবজি অপরিপক্ব অবস্থায় তুলতে হচ্ছে। পুরোপুরি নষ্ট হওয়ার আগে যতটুকু সম্ভব ফসল উদ্ধার করে বিক্রি করে অন্তত কিছু ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবু লাখ লাখ টাকার ফসলহানির আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, অতি বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে বিস্তীর্ণ চরাঞ্চলের হাজারও কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেও

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

6

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

7

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

11

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

12

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

13

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

14

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

15

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

16

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

17

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

18

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

19

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

20